শরীফরা দুই ভাই আমাকে দু’বার হত্যার পরিকল্পনা করে

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিযোগ করেছেন, নওয়াজ শরীফ এবং তার ভাই শাহবাজ শরীফ তাকে দুইবার হত্যার পরিকল্পনা করেছিলেন। তাই তাদের সঙ্গে তিনি কখনো হাত মেলাবেন না। 
IMG0
শনিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকে জারদারি জানান, নওয়াজ শরীফ তাকে ফোন করেছিলেন একসঙ্গে থাকতে। নওয়াজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ তারা দুই ভাই তাকে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। জারদারির দলের তথ্য সচিব চৌধুরী মানজুর এই তথ্য জানিয়েছেন। ডন।
 
ইত্তেফাক/সেতু