খুনের ষড়যন্ত্রে আতঙ্কিত রাষ্ট্রদূতের নিরাপত্তা চেয়ে পাকিস্তানকে চিঠি চীনের

পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূতের ওপর হামলার আশঙ্কা করছে চীন। এমন তথ্য পাকিস্তানকে জানিয়ে রাষ্ট্রদূতের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর কথা বলেছে দেশটি। 
 
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) চীনা রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে ইতোমধ্যে এক জঙ্গি পাকিস্তানে ঢুকেছে। চীনের পক্ষ থেকে পাকিস্তান প্রশাসনকে এমন তথ্য জানানো হয়েছে।
IMG0
সম্প্রতি পাকিস্তানে রাষ্ট্রদূত পরিবর্তন করেছে চীন। এতোদিন আফগানিস্তানে দায়িত্ব পালন করা ইয়াও চিংকে ইসলামাবাদে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
 
ইত্তেফাক/সেতু