কাতালোনিয়ায় অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার স্পেনের

কাতালোনিয়ায় অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রিদ সরকার। কাতালোনিয়ার সরকার দাবি করেছে, স্পেনের কেন্দ্রীয় সরকার জোর করে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে যা এক ধরনের অভ্যুত্থান। কিন্তু স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো ড্যাস্টিস সেই অভিযোগ অস্বীকার করেছেন।
IMG0
কেন্দ্রীয় সরকারের শাসন মেনে না নেওয়ার হুমকি দিয়েছে কাতালোনিয়া প্রদেশের নেতারা। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় মন্ত্রীসভার এক জরুরি বৈঠক শেষে কাতালোনিয়ায় সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ প্রয়োগ করে আঞ্চলিক সরকারকে বরখাস্ত ও দ্রুত নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করেন। এরপরই কাতালান নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু