অস্ট্রেলিয়ার এক সৈকতে সাড়ে সাত কিলোমিটার সাঁতরে হাঙরের আক্রমণ থেকে বেঁচে ফিরেছেন এক ব্রিটিশ ডাইভার। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, জন ক্রেইগ নামের ওই ডাইভিং প্রশিক্ষক তার এক বন্ধুকে নিয়ে পশ্চিম অস্ট্রেলিয়াতে স্পিয়ার ফিশিং করতে গিয়েছিলেন। যা হলো পানির নিচে বর্শা ছুড়ে মাছ গেঁথে ফেলার মাধ্যমে শিকার করা। তিনি এর প্রশিক্ষক হিসেবেও কাজ করেন।
IMG0
কিন্তু এর মধ্যেই, তিনি সেখানে একটি ১৩ ফিট লম্বা ভয়ঙ্কর হাঙরের মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি ভাবছিলাম আমি আজই শেষ। এটাই বোধ হয় আমার শেষ দিন। এভাবেই বোধহয় আমার মৃত্যু হবে। জানা গেছে, পানির নিচে থেকে মাথা তুলে দেখলেন নৌকাসহ তার বন্ধু হঠাৎ গায়েব হয়ে গেছেন। এমন সময় দেখতে পেলেন তার দিকে আসছে একটি টাইগার শার্ক। সমুদ্রে ঐ এলাকাটির নামও শার্ক বে। হাঙরটি জন ক্রেইগকে ঘিরে চার পাশে সাঁতার কাটতে শুরু করলো। সেটির দিকে এক পর্যায়ে বর্শা তাক করলেন ক্রেইগ।
IMG1
কিন্তু কতক্ষণ আর সেভাবে ভেসে থাকবেন? হঠাৎ বহু দূরে দিগন্তে এক চিলতে কিছু একটা দেখতে পেলেন। যা আসলে ছিল প্রাণীদের জন্য একটি সংরক্ষিত এলাকার তীর। এক পর্যায়ে সেই তীরের দিকে সাঁতার কাটতে শুরু করলেন ক্রেইগ। হাঙরটিও তাকে অনুসরণ করছিলো বলে জানালেন ক্রেইগ। পরে জানতে পেরেছেন জায়গাটি সাড়ে সাত কিলোমিটার দূরে। সেখানে পৌঁছাতে তার সময় লেগেছে তিন ঘণ্টা। হাঙরের খাবার হিসেবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়নি। নৌকাসহ তার বন্ধু গায়েব হয়ে যাওয়ার কারণ ছিলো নৌকার ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিলো। শক্তিশালী স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিলো। বিবিসি।
ইত্তেফাক/সেতু