পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা

পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি মার্কেটে সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর সিনহুয়া’র।
 
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, কোয়েটার হাজার গানজি এলাকার একটি মার্কেটে সোমবার সকালে পুলিশের গাড়ি প্রবেশের সময় সন্ত্রাসীরা তা লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়।  এসময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও বিস্ফোরণে মার্কেটে পার্কিংরত অপর দুটি গাড়ির ক্ষতি হয়েছে।
 
ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্য, বোমা নিষ্ক্রিয় দল ও পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাটি ঘিরে ফেলে। শহরটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বোমা হামলার দায় কোনো গ্রুপ স্বীকার করে নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু