নিতম্ব স্পর্শ করায় তিন মাসের জেল

 
দুবাইয়ের একটি পানশালায় এক ব্যক্তির পশ্চাদ্দেশ বা নিতম্ব স্পর্শ করার অভিযোগে স্কটল্যান্ডের এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড হয়েছে।
 
স্কটল্যান্ডের স্টার্লিং শহরের বাসিন্দা জেমি হ্যারনকে 'প্রকাশ্য স্থানে অশ্লীলতার' দায়ে গত ১৫ জুলাই গ্রেফতার করা হয়েছিল। হ্যারন অবশ্য দাবি করেন, তার হাতের পানীয় যাতে পড়ে না যায় সেই চেষ্টা করতে গিয়েই তিনি অন্য এক ব্যক্তিকে ছুঁয়ে ফেলেন।
 
আইনজীবীরা জানান, দুবাইয়ের রক বটম বারে একজন আরব গ্রাহকের পশ্চাদ্দেশ দুর্ঘটনাবশত ছুঁয়ে ফেলার অপরাধে জেমি হ্যারনকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। হ্যারন আফগানিস্তানে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বিবিসি
 
 
ইত্তেফাক/ইউবি