মহাজনের ঋণের ফাঁসে সপরিবারে আত্মহত্যার চেষ্টা

সুদখোর মহাজনের ঋণে ফেঁসে সপরিবারে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক দম্পতি। সোমবার দুপুরে ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার কালেক্টরেটে এ ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন- কালেক্টরেট এলাকার পি ইসাকিমুথু, তার স্ত্রী শুভলক্ষ্মী ও তাদের দুই কন্যা সন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইসাকিমুথুর ভাই পি গোপী জানান, তার বৌদি মুথুলক্ষ্মী নামে এক মহাজনের কাছ থেকে আট মাস আগে ১ লাখ ৪৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। এরপর সুদসহ ২ দুই ৩৪ হাজার টাকা মহাজনকে ফেরত দেয়া হয়। কিন্তু মহাজন দাবি করেন-  সুদ বাবদ ২ লাখ ৩৪ হাজার টাকা ফেরত দিয়েছে ইসাকিমুথুর পরিবার। এখনো আসল বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দিতে হবে। 
 
গোপী আরো জানান, তারা তিরুনেলভেলি জেলা কালেক্টরের কাছে ছয় বার অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কালেক্টর বিষয়টি জেলার পুলিশ সুপারের কাছে পাঠান। পুলিশ সুপার এরপর সংশ্লিষ্ট ডিএসপি মারফত বিষয়টি আচমপুথুর থানায় পাঠান। কিন্তু স্থানীয় থানার কয়েকজন পুলিশ কর্মী মহাজনের পক্ষেই দাঁড়ান। অন্যদিকে মহাজনের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলে।
 
ইত্তেফাক/ইউবি