ভুল করে স্প্যানিশ নারী পর্যটককে হত্যা ব্রাজিল পুলিশের

ব্রাজিলের পুলিশ ভুল করে দেশটিতে ভ্রমণরত স্পেনের এক নারী পর্যটককে গুলি করে হত্যা করেছে। সোমবার এই পর্যটক ফাবেলা এলাকার সংঘাতময় একটি বস্তিতে ভ্রমণের সময় এই ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানায়। 
 
পুলিশ জানিয়েছে, তাদের বাধা উপেক্ষা করে একটি গাড়ি বস্তি এলাকাতে প্রবেশ করতে গেলে পুলিশ গুলি ছুঁড়ে। এতে ওই গাড়ির আরোহী নারী পর্যটক মারিয়া সেপারেনজা জিমেন্স (৬৭) প্রথমে আহত ও পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পরবর্তীতে পুলিশ জানতে পারে, গাড়িটি স্পেনের একজন নারী পর্যটকের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু