সুইডেনের ভিন্নমতাবলম্বী প্রকাশক গুই মিনহাই’র মুক্তি লাভ

চীন সুইডেনের ভিন্নমতাবলম্বী প্রকাশক গুই মিনহাইকে মুক্তি দিয়েছে। গুই চীনা নেতাদের নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক রম্য বই লেখেন। 
 
দু’বছর আগে থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় তাকে অপহরণ করা হয়েছিল। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোফিয়া কার্লবার্গ মঙ্গলবার জানান ‘আমরা চীনা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েছি যে গুই মুক্তি পেয়েছেন।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির