ভারতের রাজস্থান রাজ্যের একটি স্যানেটারি ন্যাপকিন ফ্যাক্টরিতে আগুন লাগার ভয়াবহ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান। খবর সিনহুয়ার।
সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার গভীর রাতে দিল্লী থেকে ১শ’ কিলোমিটার দূরে আলওয়ার জেলার নিমরানা এলাকায় জাপানী শিল্প এলাকায় অবস্থিত ইউনির্চাম ইন্ডিয়া লিমিটেড নামক একটি স্যানেটারি ন্যাপকিন ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
টিভির খবরে দেখানো হয়, কারখানাতে প্রায় ছয় শতাধিক শ্রমিক কর্মরত ছিলো। তবে কারো কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার পর তারা সবাই বেরিয়ে আসতে পেরেছেন। আগুন লাগার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু