যৌন হয়রানির আখড়া হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। হার্ভে ওয়েনস্টাইনের যৌন কেলেঙ্কারির ঘটনায় হলিউডশহ গোটা বিশ্বে যখন তোলপাড় তখন এই খবর বের হলো। কেবল সিনেমা জগতে নয়, রাজনীতিতেও যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা।
IMG0
গত রবিবার সানডে টাইমসে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। পুরুষ এমপিদের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এক নারী জানান, তার গোপন অঙ্গে নানা ছুতোয় একাধিকার হাত দিয়েছেন এক প্রভাবশালী (৬০) এমপি। বিষয়টি তিনি সহকর্মীকে জানালেও চাকরি যাওয়ার ভয়ে তাকে মুখ বন্ধ রাখতে হয়েছে।
IMG1
আরেক নারী জানান, জার্মানির এক এমপি তার পিছু নেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এরকম আরো অনেক অভিযোগ আছে। তারা জানিয়েছেন, ঘৃণ্য উদ্দেশ্যেই পুরুষরা সুন্দরী যুবতীদের সহকারী হিসেবে নিয়োগ দেন। পরে তাকে যৌন হয়রানি করেন এবং এমনকি শারীরিক সম্পর্ক করতেও বাধ্য করেন। তবে এসব অভিযোগের বিচার খুব কমই হয়েছে। সানডে টাইমস।
ইত্তেফাক/সেতু