কানাডার সবচেয়ে মার্জিত শহর হিসেবে নির্বাচিত হয়েছে মন্ট্রিয়াল। পারিস ভিত্তিক ফ্যাশন ডিজাইনার জালান্দো কর্তৃক প্রকাশিত এক জরিপ থেকে এই তথ্য জানা যায়।
স্থানীয় সময় বুধবার মন্ট্রিয়াল গ্যাজেটের এক খবরে জানা যায়, বিশ্বের মার্জিত শহরগুলোর ওপর করা হয় এই জরিপ। মন্ট্রিয়াল ছাড়া কানাডার আরেকটি শহর এই তালিকায় আছে। আর তা হচ্ছে- ভ্যাঙ্কুনভার। জরিপের ৮০টি শহরের মধ্যে মন্ট্রিয়াল ৩১তম স্থানে এবং ভ্যাঙ্কুনভার ৪৬তম স্থানে রয়েছে।
ইত্তেফাক/জামান