কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারো কাঁদলেন। এবার কান্নার কারণ, কানাডিয়ান খ্যাতিমান রক সংগীতশিল্পী গর্ডন এডগার ডাউনির মৃত্যুতে শোক প্রকাশকালে। আবেগপ্রবণ জাস্টিন ট্রুডো জাতীয় টেলিভিশনে ডাউনি সম্পর্কে সাংবাদিকদের জন্য এক বিবৃতিতে সংসদে বক্তৃতা দেয়ার সময় বার বার চোখ মুছেন। তখন তার দুইচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।
গর্ডন এডগার ডাউনি সিএম গত ১৭ অক্টোবর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার, লেখক এবং অভিনেতা ছিলেন। তার ব্যান্ডের মান- দ্য ট্র্যাগেইজিক হিপ। বিপুল জনপ্রিয় ডাউনির ছয়টি একক অ্যালবাম রয়েছে। প্রকাশ করেছেন: কোক মেশিন গ্লা, বেটার অফ দ্য নুডেস, ইন্ট্রোডাক ইয়ারসেলফ, সিক্রেট পাথ প্রভৃতি।
তার স্মরণে জাস্টিন অশ্রুভেজা কণ্ঠে বলেন, আজ সারাদেশ গর্ড ডাউনির জন্য দুঃখ প্রকাশ করছে। ডাউনি তার লেখায় এবং গানের মাধ্যমে কানাডার জন্য অনেক কিছু করেছেন। ডাউনি শূন্য কানাডা ভাবতে কষ্ট হয়!
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে কানাডার কুইবেকের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৬জন মুসলিম নিহত হওয়ার ঘটনায় ও বিভিন্ন শরণার্থী সমস্যায় জাস্টিন ট্রুডোকে কাঁদতে দেখা গেছে।
ইত্তেফাক/জামান