শুল্কখাতে দুর্নীতির অভিযোগে গুয়েতেমালার সাবেক প্রেসিডেন্ট ওত্তো পেরেজ মলিনাকে বিচারের মুখোমুখি করতে রুল জারি করেছে দেশটির আদালত। কালোবাজারি, অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বিচারপতি মিগুয়েল অ্যাঙ্গেল গালভেজ বলেন, পেরেজ মলিনা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রোক্সানা বালাদেত্তি অনিয়মের বিষয়ে অবগত ছিলেন এবং মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ গ্রহণ করেছেন। শুল্ক বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরো ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
২০১৫ সালে প্রেসিডেন্ট মলিনা এবং ভাইস প্রেসিডেন্ট রোক্সানা বালাদেত্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা ঘুষের বিনিময়ে আমদানি শুক্ল ফাঁকি দিয়ে গুয়েতেমালার ব্যবসায়ীদের পণ্য আমদানির সুযোগ করে দিয়েছেন। এই অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে সেখানে ব্যাপক গণবিক্ষোভ দেখা দেয়। ফলে ঐ বছরই সেপ্টেম্বর মাসে চার বছর মেয়াদ শেষে প্রেসিডেন্ট মলিনা পদত্যাগ করেন। কিন্তু মলিনা এবং বালাদেত্তি দুজনেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির