কঙ্গোতে বিক্ষোভে এক পুলিশসহ নিহত ৫

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে সোমবার চারজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। এএফপি’র একজন সাংবাদিক এখবর জানান।
 
এই সাংবাদিক বলেন, তিনি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার মাদজেঙ্গন এলাকায় চারজন বেসামরিক নাগরিকের লাশ এবং এর পার্শ্ববর্তী মাবাঙ্গায় একজন পুলিশ সদস্যের লাশ দেখতে পান। এএফপি।
 
ইত্তেফাক/সেতু