গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়ায় যুবদল গ্রিস শাখার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার এক বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনার শুরুতে সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এবং গ্রিস বিএনপির সাবেক সভাপতি সরকার নাজিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। উক্ত দোয়া পরিচালনা করেন ইমাম আব্দুল লতিফ।
এথেন্সের বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের সভাপতি এম মোরশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, যুবদল গ্রিস শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, গ্রিস বিএনপির সভাপতি জিএম মোখলেছুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ জুলহাস মিয়া ও আনোয়ার হোসেন দেওয়ান, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিমুল হক সুফী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি