উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। দেশটির প্রধান আবহাওয়াবিদ ন্যাম জে চিউল এই আশঙ্কা করেছেন। গত মাসে পরীক্ষার কারণে কয়েকটি স্থানে ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। 
 
ম্যানটাপ পর্বতে ১০০ মিটার গভীর গর্তও সৃষ্টি হয়েছে। এরপর যদি আরো পরমাণু পরীক্ষা চালানো হয় তাহলে সেই আশঙ্কা আরো বাড়বে বলে তিনি জানান। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু