নিউ ক্যালেডোনিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প

নিউ ক্যালেডোনিয়া উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ভূ-কম্পনবিদরা একথা জানান। 
 
ভূমিকম্পটি রাজধানী নুমিয়া থেকে প্রায় ২৫৩ কিলোমিটার এবং স্বল্প বসতিপূর্ণ লোয়ালটি দ্বীপপুঞ্জের টাডিন থেকে ১০৯ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামি হুমকি না থাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু