ফ্রান্স প্রবাসী বাংলাদেশি প্রামাণ্যচিত্র নির্মাতা প্রকাশ রায় এর সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্কেস অব এ ওয়াকিং’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১০ থেকে ১৭ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে চলচিত্রের জাঁকজমক পূর্ণ এই মিলন মেলা। প্রামাণ্য চিত্রটি যোথভাবে নির্মাণ করেছেন, পরিচালক নিজে এবং ভারতের বেতিক্রম মাসদো।
৫০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি মূলত বিপ্লবী বাঘা যতিন-এর ফ্রান্স প্রবাসী নাতি গবেষক, সাহিত্যিক ও সাহিত্য অনুবাদক পৃথ্বীন্দ্র মুখোপ্যাধায় এর সাথে পরিচালকের কথোপকথন; যেখানে উঠে এসেছে ভারত উপমহাদেশের ইতিহাসের কিছু অংশ এবং বর্তমান ভারত ও বাংলাদেশ এর কিছু বিষয়।
উল্লেখ্য, পরিচালকের পূর্বের দুইটি ছবি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু অপ্রকাশিত ভিডিও ফুটেজ নির্ভর ‘বাংলাদেশ: বার্থ অব এ ফ্ল্যাগ’ এবং ইমিগ্রেশনের উপর ‘অনিশ্চিত যাত্রা’ দেশে-বিদেশে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। পরিচালক দাবী করেন যে, তার পূর্বের ছবিগুলোর মত এই ছবিতেও তার নিজস্বতার স্বাক্ষর আছে।
ইত্তেফাক/কেআই