বিদেশি সামরিক বাহিনী থেকে অস্ত্র কিনছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা ব্যয় প্রতিবছর ৩ শতাংশ মতো বাড়তে পারে। বিশেষ বাজেটের মাধ্যমে এ ব্যয় তারা আরও বাড়াতে পারে। হাওয়াইয়ে এক সফরকালে প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলেছেন।
তাইওয়ান এলাকায় সম্ভাব্য সামরিক ভারসাম্যহীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের জবাবে সাই এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো কখন থেকে শুরু হবে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। মরিয়ার্টি গত কয়েকবছরে চীনের প্রতিরক্ষা বিনিয়োগ বাড়িয়ে দ্বিসংখ্যায় উন্নীত করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলছেন, তাইওয়ান একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে তাদের কৌশলগত , স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে একটি সামগ্রিক পরিকল্পনা গড়ে তুলবে। যে বাহিনীর কার্যকরভাবে লড়াই করার নির্ভরযোগ্যতা থাকবে।
ইত্তেফাক/সাব্বির