নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রাস্তায় ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজনকে ওই ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ আটক করে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লোয়ার ম্যানহাটনে হামলা চালানো ওই ব্যক্তির নাম সাইফুল্লো সাইপোভ, সে ২০১০ সালে অভিবাসী হিসেবে দেশটিতে এসেছে।IMG0
ম্যানহাটনে হামলা চালানোর অভিযোগে আটক সাইফুল্লো সাইপোভ
নিউইয়র্কের পুলিশ বিভাগের কমিশনার জেমস ও'নিল বলেন, রিটেইলার হোম ডিপো থেকে সাদা রঙের একটি ট্রাক যাত্রা শুরু করে স্থানীয় সময় বেলা ৩ টার দিকে। হামলাকারী এরপর সাইকেল চালানোর রাস্তায় পথচারীদের ওপর সেই ট্রাকটি চালিয়ে দেয় এবং বেশ কিছুদূর অতিক্রম করে। পরে একটি স্কুল বাসের সাথে গিয়ে সংঘর্ষের পর তা থেমে যায়। এরপর পালিয়ে যাবার সময় পুলিশ তাকে পেটে গুলি করে আহত করে ও আটক করে।
এই হামলাটি এমন একটি সময়ে চালানো হয় যখন নিউইয়র্কবাসী তাদের অন্যতম উৎসব হ্যালোইনে মেতে ছিল।
ইত্তেফাক/এমআর