নিউইয়র্কে মঙ্গলবারের ট্রাক হামলায় নিহত আটজনের মধ্যে পাঁচজন আর্জেন্টিনার নাগরিক। এ হামলায় আরো অনেকে আহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আর্জেন্টিনার নাগরিকরা রোজারিও নগরী থেকে এক স্কুলের পুনর্মিলনতে যোগ দিতে নিউইয়র্ক সফরে এসেছিলেন।
IMG0
৯/১১ এর স্মারক স্তম্ভ থেকে অল্প দূরত্বের ওয়েস্ট সাইড অব লোয়ার ম্যানহাটানে এ ট্রাক হামলা চালানো হয়। হামলায় আরো ১১ জন গুরুতর আহত হয়েছে। এ সময় স্কুলের শিশু ও অভিভাবকরা হ্যালোইন উৎসব উদযাপনের জন্য সেখানে সমবেত হয়েছিল। এএফপি।
ইত্তেফাক/সেতু