দেশের মধ্যে নানামুখী চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই তিনি ১২ দিনের এশিয়া সফরে বের হয়েছেন। তিনি ৫টি দেশ সফর করবেন। তার সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প। খবর রয়টার্সের।
গতকাল শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে এর মধ্যে তিনি হাওয়াই দ্বীপপুঞ্জে যাত্রাবিরতি করবেন। সেখানে সামরিক বাহিনীর উদ্দেশ্যে বক্তৃতা করার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত এশিয়া সফর করবেন তিনি। প্রথমে জাপান যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন সফর করবেন। সফরে কোনো এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের। রুশ সচিবালয় ক্রেমলিন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।
IMG0
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আবারও হতে পারে। কারণ পুতিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আমাদের উত্তর কোরিয়া এবং সিরিয়া ইস্যুতে সহায়তা করছেন। ইউক্রেন নিয়েও তার সঙ্গে আলোচনা করবো। দেশের ভেতরে নানা চ্যালেঞ্জ রয়েছে ট্রাম্পের জন্য। সম্প্রতি তার সাবেক নির্বাচনী ব্যবস্থাপক এবং এক উপদেষ্টা রাশিয়ার সঙ্গে যোগসাজশের বিষয়ে অভিযুক্ত হয়েছেন। এক হামলাকারী গাড়ি চালিয়ে নিউইয়র্কে ৮ জনকে হত্যা কর সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে পরিবর্তন ঘটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।
ইত্তেফাক/সেতু