ফিলিপাইনের একটি কারাগারে পায়ের ধাক্কায় বালতি উল্টে যাওয়ার তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গায় দুই জন নিহত হয়েছে। কুইজন কারাগারে এই দাঙ্গায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, একজন বন্দীর খিচুনি ওঠায় তাকে অন্য একজন বন্দী হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তাড়াহুড়ায় একজনের পানিভর্তি বালতি পায়ের ধাক্কায় উল্টে বিপক্ষ গ্যাংয়ের একজনের শরীরে রাগে। আর এতে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। পাথর ও চেয়ার ছোড়াছুড়িতে একজন নিহত হয়, খিচুনি ওঠা রোগীটিও মারা যায়।
উল্লেখ্য, কুইজন কারাগারটির ধারণক্ষমতা ৮০০ জনের হলেও সেখানে ৩ হাজার ৪০০ বন্দী রয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিপাইনের কারাগারগুলোতে ধারণক্ষমতার তিনগুণ চারগুণ বন্দী থাকছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির