কেনেডি হত্যার গোপন দলিলে মার্টিন লুথার কিংয়ের গোপন তথ্য

 
যুক্তরাষ্ট্রে সমপ্রতি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকান্ডের গোপন ফাইল প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু বিস্ময়ের বিষয় যে এই ফাইলেই ফাঁস হয়ে গেছে কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের গোপন তথ্য।
 
এতে মার্টিন লুথারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। ২০ পৃষ্ঠার প্রতিবেদনে তার ওপর সমাজতন্ত্রের প্রভাব, আর্থিক দুর্নীতি, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং যৌন কেলেংকারির কিছু তথ্যও এসেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়েছে কিনা তা জানা যায়নি।
 
বর্তমানে কনফেডারেন্ট জেনারেলদের ভাস্কর্য নিয়ে বিতর্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা দাস প্রথার পক্ষের ওই জেনারেলদের সমর্থন করছেন। তাদের সমর্থন করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। এরই মধ্যে মার্টিন লুথার কিংয়ের এসব তথ্য প্রকাশ পেল। খবর সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর