উ. কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র ত্যাগ করা নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আসার আহবান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্ব উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্প থেকে ফেরাতে পারবে। খবর সিএনএন ও বিবিসি’র

গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই ইন এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, হ্যাঁ আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি, আমরা আমাদের শক্তি দেখাতে সক্ষম হয়েছি। তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মতো তাদের এত শক্তি নেই। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। এর আগে তিনি সামরিক অভিযানকেই গুরুত্ব দিয়েছিলেন। ট্রাম্প বলেন, আমার মনে হয়, এর মধ্যেই অনেক কিছু হয়ে গেছে। আশা করি, ঈশ্বরের ইচ্ছায় অন্য পথ অবলম্বন করা লাগবে না।

ইত্তেফাক/নূহু