স্বামীকে কাঁধে নিয়ে হাঁটতে বাধ্য করা হলো স্ত্রীকে

 
পরপুরুষের সঙ্গে ‘পালানোর শাস্তি’ হিসেবে ভারতের মধ্যপ্রদেশের খেড়ি গ্রামে স্বামীকে কাঁধে নিয়ে দুই কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়েছে এক নারীকে। 
 
গত রবিবার ওই ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে,এক ব্যক্তিকে কাঁধে তুলে হাঁটছেন এক নারী। ওই ব্যক্তি ও অন্য গ্রামবাসীরা ওই নারীকে মারধর করছে। 
 
ভিডিও প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সুপার মহেশ চন্দ্র জৈন জানান, নারীর অভিযোগেরভিত্তিতে শ্বশুর, দেওরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
আরেক পুলিশ আধিকারিক জানান, গত ২৮ অক্টোবর ওই নারীর স্বামী পুলিশে অভিযোগ করেন, তার স্ত্রী অন্যএক যুবকের সঙ্গে পালিয়ে গেছে। গত ৪ নভেম্বর  মধ্যস্থতার পর ওই নারী স্বামীর কাছে ফিরে আসেন।
 
ইত্তেফাক/ইউবি