ভারতের গুজরাটে মোটরসাইকেল নিয়ে দুই হিংসকে ধাওয়া করায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গুজরাটের গির অরণ্যের আমরেলি এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিম গুজরাটেরর গির অভয়ারণ্য এশিয়াটিক সিংহের একমাত্র স্বাভাবিক আবাসভূমি। আফ্রিকার সিংহের থেকে এদের চেহারা ও চরিত্র দুটোই আলাদা। এক সময় এশিয়ার সিংহভাগ জায়গায় ঘুরত এরা। জায়গা কমে কমে এখন গির অরণ্যে এসে দাঁড়িয়েছে। ১,৪০০ বর্গ কিলোমিটারের এই অভয়ারণ্যে ৪০০-র মত সিংহের বাস। কিন্তু বনের মধ্য দিয়ে রাস্তা, গ্রামের সীমানা বেড়ে যাওয়ায় সিংহরা অনেক সময়েই পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ছে।
বৃহস্পতিবার দুটি সিংহ লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় চার মোটরসাইকেল আরোহী সিংহদের তাড়া করে। গুজরাটের বন দফতর এই ভিডিও প্রকাশ করেছে। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি