হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে নতুন অভিযোগ এসেছে। তিনি তুরস্কের সঙ্গে একটি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ফ্লিন এবং তার পুত্র তুরস্কে গণঅভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছিলেন বলে জানা গেছে।
IMG0
এর বিনিময়ে তুরস্ক তাদের ১৫ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অন্তত সংশ্লিষ্ট চারজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। গত ডিসেম্বরে তুর্কি প্রতিনিধি এবং ফ্লিন বৈঠকও করেছিলেন। সিএনএন।
ইত্তেফাক/সেতু