ট্রাম্পকে হয়তো জলবায়ু চুক্তিতে রাখা যাবে না: আল গোর

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হয়তো জলবায়ু চুক্তিতে রাখা সম্ভব হবে না। জার্মানি ও জাপানসহ মার্কিন কোনো মিত্রই তাকে প্রভাবিত করতে পারছে না। 
 
প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্তে পরিবর্তন ঘটাবেন না। চলতি বছরই প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। জার্মানিতে দুইশ’ জাতির এক উষ্ণায়ন সম্মেলনে গতকাল শনিবার আল গোর এই মন্তব্য করেন।
 
তিনি বলেন, ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা আমার জন্য বৃথা। কারণ জার্মানি এবং জাপানের নেতারা কী পেরেছেন? পারেননি। কেউ পারবেন বলে আমার মনে হয় না, বলেন আল গোর। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু