গুলেনকে অপহরণের ষড়যন্ত্রের খবর হাস্যকর: তুরস্ক

ফেতুল্লাহ গুলেনকে অপহরণের জন্য সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেছে তুরস্ক। ওয়াশিংটনে তুর্কি দূতাবাস বলে, অভিযোগগুলো সর্বৈব মিথ্যা, হাস্যকর ও ভিত্তিহীন।
 
সাবেক সিআইএ পরিচালক জেমস উলসি সম্প্রতি জানিয়েছেন, গত মার্চে ফেতুল্লাহ গুলেনকে অপহরণ করতে ১৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়ে ছক কষেছিল তুরস্ক। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ী করে রিসেপ তায়্যিপ এরদোয়ানের সরকার। তুর্কি দূতাবাসের বিবৃতিতে বলা হয়, তুরস্ক আইনের বাইরে গিয়ে গুলেনকে প্রত্যর্পণের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, হাস্যকর ও ভিত্তিহীন।
 
বিবৃতিতে যোগ করা হয়, তুরস্কের জনগণ প্রত্যাশা করে যে যুক্তরাষ্ট্র দ্রুত ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে প্রত্যর্পণ করবে যাতে তিনি তার অপরাধের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির