ঢাকা লিট ফেস্ট ১৬ নভেম্বর শুরু

৯০টি সেশন, দুইশ দেশি-বিদেশি সাহিত্যিক, প্রকাশক — সব মিলিয়ে জমজমাট এক আন্তর্জাতিক সাহিত্য উত্সবের সব প্রস্তুতি সম্পন্ন। ১৬ নভেম্বর বাংলা একাডেমি চত্বরে তিন দিনের ‘ঢাকা লিট ফেস্ট’ উত্সবের উদ্বোধন করবেন সিরিয়ায় জন্ম নেয়া আরবি সাহিত্যের অন্যতম কবি আদোনিস।

উত্সবের সপ্তম এই আয়োজন উপলক্ষে গতকাল রবিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্? ও আহসান আকবর, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মসিউর রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা মাহবুব প্রমুখ।

ইত্তেফাক/নূহু