নেত্রকোনায় মাদকের বিরুদ্ধে মিনি ম্যারাথন

 ‘মাদকের বিরুদ্ধে যুবসমাজ লড়বেই’— এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার নেত্রকোনায় মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে সিংহের বাংলা ইউনিয়নে সাত কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথন উদ্বোধন করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এতে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া এবং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। গতকাল সকাল ৯টায় সিংহের বাংলা ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেত্রকোনা পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে ম্যারাথন দৌড় শেষ হয়। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।