জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ কলেজ পর্যায়ে রংপুর বিভাগ থেকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কারমাইকেল কলেজের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সবুর উদ্দিন। সম্প্রতি রংপুরে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত শিক্ষা সপ্তাহ শেষে রবিবার রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করেন।
অধ্যাপক ড. মো. সবুর উদ্দিন ২৬ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) উত্তীর্ণ হয়ে কারমাইকেল কলেজের গণিত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. অখিল চন্দ্র পালের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: মসজিদের সিঁড়িতেই মনিরকে খুন করেন মাদ্রাসার অধ্যক্ষ
শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণামূলক বিভিন্ন বিষয়ে কাজ করছেন। ইতিমধ্যে দেশ-বিদেশের আন্তর্জাতিক জার্নালে তার লেখা ২৩টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/অনি