কাবুলে বিয়ের অনুষ্ঠানের বাইরে আত্মঘাতী হামলা, নিহত ৯

কাবুলে একটি বিয়ের অনুষ্ঠান হলের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
 
হামলাকারী ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তা চেকপয়েন্টে বাধা দেয় হয়। ফলে সেখানেই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির মুজাহিদ একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হতাহতদের মধ্যে আমাদের অনেক পুলিশ সদস্য রয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির