বেলজিয়ামের একটি আদালত কাতালানের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজিমনকে দেশে ফেরত পাঠানোর কথা শুক্রবার বিবেচনা করতে যাচ্ছে। কাতালান অঞ্চলের স্বাধীনতা প্রশ্নে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতেই তারা এটি বিবেচনা করছে।
পুজিমন ও তার চার মন্ত্রী গত মাসে ব্রাসেলসে পালিয়ে যাওয়ার পর মাদ্রিদ আদালত তাদের বিরুদ্ধে একটি ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ন্যায়বিচার পাওয়া যাবে না, এমন কথা দাবী করে তারা স্প্যানিশ বিচারকের সামনে হাজির হওয়ার নির্দেশ উপেক্ষা করে।
কাতালানের বিচ্ছিন্নতাবাদীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে স্পেনের আবেদনের প্রেক্ষিতে ব্রাসেলসের একটি আদালত এই প্রথমবারের মতো তাদেরকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো যায় কি-না সে ব্যাপারে শুক্রবার শুনানি করতে যাচ্ছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত আদালত কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রসিকিউটর ও কাতালান নেতার আইনজীবীরা উপস্থিত থাকবেন।
ইত্তেফাক/কেআই