গুজরাট বিধানসভার আগে কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছেন রাহুল গান্ধী

কে হচ্ছেন ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট, তা আগামীকাল সোমবারই জানা যাবে। গুজরাট বিধানসভার আগেই রাহুল গান্ধীকে প্রেসিডেন্ট করতে চাইছেন বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। 
 
দলের একটি সূত্র জানিয়েছে, রাহুলের প্রেসিডেন্টের পদ নিশ্চিত করতে সোমবার দলের কার্যকরী কমিটির বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী। এই বৈঠকেই রাহুলের অভিষেকের প্রস্তুতি সম্পন্ন হতে পারে। এখনো প্রেসিডেন্ট পদে রাহুল গান্ধী ছাড়া আর কেউ এই পদে মনোনয়নপত্র জমা দেননি। 
IMG0
এরই মধ্যে যদি আর কোনো নেতা এই পদের জন্য মনোনয়নপত্র জমা না দেন তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাহুলই হবেন প্রেসিডেন্ট। ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসকে দলীয় নির্বাচন সেরে ফেলার সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর গুজরাট বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু