প্রেমিকার বাবাসহ ৩ জনকে হত্যা করে পুলিশের আত্মহত্যা

প্রেমিকা সম্পর্ক ভেঙে দেয়ার হুমকি দেয়ায় প্রেমিকার বাবাসহ তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে ফ্রান্সের এক পুলিশ সদস্য। নিহত অন্য দুই জন সাধারণ পথচারী ছিলেন।
 
এছাড়া শনিবার ফ্রান্সের সার্সেলেস শহরের এই ঘটনায় গুলিতে ওই ব্যক্তির প্রেমিকা, প্রেমিকার মা ও বোনও আহত হয়েছে। সার্সেলেস শহরের মেয়র ফ্রাসোয়া পুপোনি জানিয়েছেন, পুলিশ সদস্যের প্রেমিকা তাকে সম্প্রতি জানিয়েছে তার সঙ্গে সম্পর্ক রাখবে না। লি মন্ডে পত্রিকা জানিয়েছে, আর সেই ক্ষোভে ওই পুলিশ প্রথমে তার সার্ভিস পিস্তল দিয়ে দুইজনকে হত্যা করে। মেয়র ফ্রাসোয়া বলেছেন, এই দুইজনের সঙ্গে পুলিশ সদস্যের কোনো পরিচয় ছিল না।  আমি ওই দুইজনকে চিনতাম কারণ সেখানে আমি ১০ বছর থেকেছি।
 
এরপরে ৩১ বছর বয়সী ওই পুলিশ গাড়িতে থাকা তার প্রেমিকার মুখে গুলি করে। সেই গাড়িতে থাকা তার বাবা, মা ও বোনকেও গুলি করে। এতে প্রেমিকার বাবার মৃত্যু হয়। এরপরে সে নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির