সেকেন্ডে ১২ কি. মি. বেগে উড়ে হামলা চালানোর প্রস্তুতি চীনা হাইপারসনিকের

মাত্র ১৪ মিনিটে চীনা যুদ্ধবিমান পৌঁছে যাবে মার্কিন উপকূলে। চালাতে পারবে পরমাণু হামলাও। কেবল আমেরিকা নয়, খুব অল্প সময়েই যুদ্ধবিমানটি পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যেকোনো প্রান্তে। তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে চীন। 
IMG0
হংকংভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে গতকাল রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বছর তিনেকের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে বলে দাবি সাউথ চায়না মর্নিং পোস্টের। হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চীনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে পত্রিকাটি। 
IMG1
জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মাণ। সেকেন্ডে ১২ কিলোমিটার বেগে উড়তে পারবে চীনের নির্মীয়মাণ হাইপারসনিক এয়ারক্র্যাফটি। এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছাতে মাত্র ১৪ মিনিট লাগবে। সাউথ চায়না মর্নিং ও আনন্দবাজার।
 
ইত্তেফাক/সেতু