৯ বছর কোমায় থাকায় পর মারা গেলেন ভারতের বর্ষিয়ান রাজনীতিক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। সোমবার দুপুরে নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। এ সময় তার পাশে ছিলেন তার স্ত্রী দীপা দাশমুন্সি ও ছেলে মিছিল।
২০০৮ সালে মহানবমীর রাতে অসুস্থ হয়ে পড়েন দেশের তৎকালীন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাকে দ্রুত পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ থেকে নয়াদিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রিয়রঞ্জনের সুস্থ হয়ে উঠতে পারেননি।
পরে তাকে এইমস থেকে স্থানান্তরিত করা হয়েছিল দিল্লিরই ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে। অসুস্থ হওয়ার থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। প্রথম কিছু দিন কোমায় ছিলেন তিনি। পরে চিকিৎসকরা তাকে কোমা থেকে বার করে আনতে পেরেছিলেন। কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সির চেতনা পুরোপুরি ফেরানো যায়নি। তার জ্ঞান ফিরেছিল ঠিকই। কিন্তু বাকশক্তি বা স্মৃতি আর ফেরেনি।
ইত্তেফাক/ইউবি