নাফটা চুক্তি নিয়ে পঞ্চম পর্বের আলোচনা শুরু

২৩ বছর পুরনো নাফটা (নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) চুক্তি হালনাগাদ করতে রবিবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পঞ্চম পর্বের আলোচনা শুরু হয়েছে। 
 
মেক্সিকোর সঙ্গে ৭৪ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টায় নাফটা চুক্তি পরিবর্তন করার যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আলোচকদের মধ্যে উত্তাপ সৃষ্টি করেছে। তবে চুক্তি অপরিবর্তিত রাখার ব্যাপারে মেক্সিকান ব্যবসায়ীদের বেশ শান্ত ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। চুক্তিটি নিয়ে অচলাবস্থা তৈরি হলে দুই দেশের অর্থনীতির জন্যই তা নেতিবাচক হবে বলে বিশ্লেষকরা বলছেন। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির