গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় শুক্রবার রাতে ৫০ মণ জাটকা জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম। উপজেলার হরিদেবপুর স্নানঘাট এলাকার বিভিন্ন মত্স্য আড়তের ৩৪টি ককসেট ভর্তি জাটকা বোঝাই একটি ট্রাক ও একটি লোকাল ভ্যান থেকে আনলোড করার সময় জাটকাগুলো জব্দ করেছে পুলিশ। পরে জব্দকৃত জাটকা উপজেলা মত্স্য অফিস চত্বরেলিল্লাহ বোডিং, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ জাটকা অভিযানে প্রশাসন জিরো টলারেন্স। এ অভিযান অব্যাহত থাকবে