কৃষিঋণ মওকুফের দাবিতে দিল্লীতে কৃষকদের বিক্ষোভ

ভারতে কৃষিঋণ মওকুফের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকাল সোমবার দিল্লীর রামলীলা ময়দানে কয়েক হাজার কৃষক বিক্ষোভ করেন। তারা একবারেই কৃষিঋণের সম্পূর্ণটা মওকুফ এবং শস্যের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানান। 
IMG0
অল ইন্ডিয়া কিষাণ সংহর্ষ কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে প্রায় ১৮৪টি কৃষক সংগঠন বিক্ষোভে অংশগ্রহণ করে। এতে তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং তেলেঙ্গানার কৃষকরা যোগ দেন। রাজনৈতিক দল স্বরাজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদব বিক্ষোভে অংশ নেন এবং নেতৃত্ব দেন। 
IMG1
তিনি বলেন, প্রতি বছর আমাদের কৃষকরা দুইরকম সমস্যায় ভোগেন। প্রথমত, তারা তাদের পণ্যের ন্যায্যমূল্য পান না। দ্বিতীয়ত, তারা ঋণও পরিশোধ করতে পারেন না। আমরা চাই নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের দেয়া অঙ্গীকার রক্ষা করুক।
 
ইত্তেফাক/সেতু