নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৫০

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির আদামওয়া প্রদেশের মুবি শহরে ফজরের নামাজের সময় এই হামলা ঘটে।
 
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে একই ধরণের বহু আত্মঘাতী হামলা জঙ্গিগোষ্ঠী বোকো হারাম চালিয়েছে। আট বছরের জঙ্গি কর্মকাণ্ডে নাইজেরিয়ায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে বোকো হারাম।
 
আদামাওয়া প্রদেশের পুলিশের মুখপাত্র আবুবাকার ওথমান বলেছেন, মুবির হামলায় ৫০ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত অনেকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। ২০১৪ সালে মুবির নিয়ন্ত্রণ ছিল বোকো হারামের হাতে, ২০১৫ সালের শুরুতেই এই জঙ্গিরা সেনাবাহিনীর অভিযানে পিছু হটে। গত ডিসেম্বরে আদামাওয়া শহরে দুই স্কুল শিক্ষার্থী বাজারে আত্মঘাতী হামলা চালিয়ে ৫৬ জন নিহত হয়। বিবিসি ও এএফপি। 
 
ইত্তেফাক/সাব্বির