পক্ষত্যাগী এক সেনার দক্ষিণ কোরিয়ায় গমন

সীমান্তে পরিখা খনন করছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাথে থাকা অসামরিকীকৃত অঞ্চলের সীমান্ত সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে পরিখা খননের কথা জানা গেছে। সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরীয় এক সেনার পক্ষত্যাগের পর এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
 
দক্ষিণ কোরিয়ায় থাকা এক মার্কিন কূটনীতিক সীমান্তে শ্রমিকদের পরিখা খননের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। অসামরিকীকৃত অঞ্চল সফরের পর মার্ক নামে ওই কূটনীতিক ছবিটি টুইটারে দেন। একই স্থান সফর করা আরেক মার্কিন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনিও বেশ কয়েকজন শ্রমিককে পরিখা খনন করতে দেখেছেন।
 
গত ১৩ নভেম্বর এক উত্তর কোরীয় সেনা গাড়ি চালিয়ে অসামরিকীকৃত অঞ্চলের সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে যেতে থাকেন। এসময় উত্তর কোরিয়ার অন্য সেনারা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। সীমান্ত পাড়ি দেওয়ার পর দক্ষিণ কোরীয় সেনারা তাকে উদ্ধার করেন। প্রসঙ্গত, আহত ও পক্ষত্যাগী উত্তর কোরীয় ওই সেনাকে উদ্ধার করা দক্ষিণ কোরীয় সেনাদের পদক দিয়েছে সিউল। বিবিসি
 
ইত্তেফাক/সাব্বির