পাবনা প্রতিনিধি
ছয় দফা দাবিতে শনিবার মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। পাবনা শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ছাত্র-ছাত্রী হয়রানি মুক্ত ক্যাম্পাস, সেশন জটমুক্ত, ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সকল ব্যর্থ প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের পদত্যাগসহ ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় জরুরি বৈঠক করে। বৈঠকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।