টরেন্টোতে ৪র্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৮-২৯ এপ্রিল

 
কানাডার বাণিজ্যিক নগরী টরেন্টোতে ২০১৮ সালের ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল।
 
জানা গেছে, চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা তো থাকছেই। পাশাপাশি কানাডা এবং আমেরিকার ভিন্ন শহরের গুণীশিল্পীদের পরিবেশনা এবার ভিন্ন মাত্রা যোগ করবে আশা কর্তৃপক্ষের। প্রতিবারের মতো দু'দিনের এই উৎসব কানাডার মূলধারার শীর্ষ স্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।
 
বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন- সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুলহাদী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত, আঁখি আলমগীর, মৌটুসি, চন্দন সিনহা, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী, চিত্র নায়ক ওমর সানি উল্লেখযোগ্য।
 
ইত্তেফাক/জামান