ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলায় স্লুইস গেট থেকে দ্বিপক চন্দ্র (২২) নামের এক যুবকের গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নে চেকাডারা নদীর উপর নওদাবস বাবুপাড়া এলাকায় অবস্থিত স্লুইস গেটে ওই যুবকের ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পায়।
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, শনিবার সকালে ধান কাটার জন্য ক্ষেতে কৃষকরা গেলে স্লুইস গেটে দ্বিপকের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো:মোকছেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।