চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২

চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী নিংবোতে রবিবারের প্রচণ্ড বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
 
নগর সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, একটি খালি জায়গায় বিস্ফোরণটি ঘটেছে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
 
এর আগে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সকাল নয়টার দিকে একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। সিসিটিভি’র খবরে বলা হয়, আহত প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু