সফটওয়্যার ধরিয়ে দিল গণধর্ষণের প্রধান আসামিকে

 
একটা সফটওয়্যার, আর সেটাই ধরিয়ে দিল চণ্ডীগড়ে গণধর্ষণের প্রধান আসামী ২৯ বছরের অটো চালককে। গ্রেফতারকৃতের নাম মহাম্মদ ইরফান।
 
১৭ নভেম্বরের ঘটনা। ভারতের দেহরাদূনের বাসিন্দা এক তরুণী স্টেনোগ্রাফির কোচিং সেরে মোহালিতে বাড়ি ফেরার জন্য অটোতে উঠেছিলেন। অটোতে আগে থেকে দুই যুবক বসেছিল। অভিযোগ কিছু দূর যেতেই অটোর মুখ ঘুরিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিন জন মিলে গণধর্ষণ করে তাকে।
 
ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। চণ্ডীগড় পুলিশ অভিযুক্তদের খোঁজে চিরুণি তল্লাশি চালায়। কিন্তু কোনভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভারতীয় মিডিয়ার খবর, সিসিটিভি ফুটেজ থেকে অটোর যে ছবি পাওয়া গিয়েছিল সেটা খুব একটা পরিষ্কার নয়। ফলে অটোর নম্বরও বুঝতে অসুবিধা হচ্ছিল তদন্তকারী অফিসারদের। এক জন সাইবার বিশেষজ্ঞের পরামর্শ মতো ৫৮ হাজার রুপিতে ‘ব্লারড ইমেজ ফিল্টার’ সফটওয়্যার কেনা হয়।
 
আর সেই সফটওয়্যার দিয়ে অটোর নম্বরপ্লেটে লেখা নম্বরের সংখ্যা উদ্ধার করা সম্ভব হয়। সিসিটিভি ফুটেজে অক্ষর স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই সফটওয়্যার ব্যবহার করে চারটি সংখ্যা খুঁজে পায় পুলিশ। তারপরই পড়ে ইরফান। বাকি দুজনের সন্ধান চলছে এখনো। খবর আনন্দবাজার।
 
​ইত্তেফাক/আনিসুর